যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যজুড়ে আবারও উত্তেজনা

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এমন অভিযোগে ইরানের কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এর আগে মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বাহরাইনে তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া ওই ড্রোনগুলো আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে মার্কিন বাহিনী।
অন্যদিকে, হামলার দায় স্বীকার করে আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফলভাবে এই হামলা পরিচালনা করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বাহিনীর চলমান শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ও উস্কানির উপযুক্ত জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
এদিকে বাহরাইনে ড্রোন হামলার ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন। নিজেদের সেনা এবং সামরিক সম্পদের ওপর ইরান সরাসরি আগ্রাসন চালিয়েছে এমন অভিযোগ তুলে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের কেশম দ্বীপে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করে সেন্টকম।
ইরানের কেশম দ্বীপের হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে।
তবে মার্কিন এই হামলায় দ্বীপটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে তেহরান। ওই কর্মকর্তা জানান, হামলায় কেশম দ্বীপের কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
এদিকে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ওই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিশর। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।
সূত্র: আল জাজিরা

ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণ
‘তোমাদের খুঁজে বের করব’- দুই মার্কিন নৌ কর্মকর্তাকে প্রকাশ্য হুমকি ইরানের 