সৌদি আরবের একাংশ ‘দখল’ করে রেখেছে হুথিরা: টাকার কার্লসন

সিটিজেন জার্নাল ডেস্ক

গত কয়েক মাস ধরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি এবং সৌদি আরবের মধ্যে সংঘর্ষ চলছে। এর মধ্যেই চাঞ্চল্যকর এক তথ্য দিলেন মার্কিন পডকাস্টার ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তার দাবি, সৌদি আরবের কিছু এলাকা দখল করে রেখেছে হুথিরা।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সঙ্গে আলাপকালে কার্লসন এ দাবি করেন। তিনি বলেন, হুথিরা বর্তমানে সৌদি রাজতন্ত্রের জন্য বড় হুমকি তৈরি করছে। সৌদি আরবের কিছু অংশ তাদের দখলে রয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে গুরুত্ব পাচ্ছে না।
তবে সৌদি আরবের কোন এলাকায় হুথিরা অবস্থান করছে, সে বিষয়ে কিছু জানাননি কার্লসন। কোন সূত্রে এ তথ্য পেয়েছেন, সেটিও স্পষ্ট করেননি এই বিশ্লেষক। তবে উপসাগরীয় অঞ্চলের কয়েকজন নেতার সঙ্গে সম্প্রতি কথা হয়েছে বলে জানিয়েছেন এই পডকাস্টার।
কার্লসনের এই দাবিটি এসেছে ২ নভেম্বর মিডল ইস্ট আইয়ের একটি এক্সক্লুসিভ প্রতিবেদনের পর। সেখানে পশ্চিমা ও আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয় যে, অক্টোবর মাসে সৌদি ভূখণ্ডে ঢুকে অভিযান চালিয়েছিল হুথিরা। তবে হুথিরা এখনও সৌদি ভূখণ্ড দখল করে রেখেছে কিনা, তা নিশ্চিত করেনি সূত্রগুলো।
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের সীমান্ত দুর্গম পাহাড় ও বিস্তীর্ণ মরুভূমি দিয়ে ঘেরা। নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশ নিষেধ।
হুথিরা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর দাবি জানিয়ে আসছে। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে এসব অঞ্চল সৌদি আরবের কাছে ছেড়ে দিয়েছিল ইয়েমেন।
কার্লসন আরও বলেছেন যে, তিনি বিশ্বাস করেন হুথিরা তাদের যুদ্ধ প্রচেষ্টায় ইরান ছাড়াও অন্যান্য পৃষ্ঠপোষকদের কাছ থেকে সাহায্য পাচ্ছে, যারা সৌদি আরবকে দুর্বল হতে দেখতে চায়।
এদিকে হুথিদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ইরানের ব্যাপক প্রভাব রয়েছে বলে উল্লেখ করেন কার্লসন। তবে ইরান ছাড়াও তাদের পেছনে অন্য কোনো শক্তির সহায়তা রয়েছে কি না, সে প্রশ্ন তুলেছেন কার্লসন। তার ধারণা, সৌদি আরবকে দুর্বল করতে আগ্রহী কোনো পক্ষ হুথিদের সহায়তা দিতে পারে। তবে সম্ভাব্য সেই পক্ষের নাম উল্লেখ করেননি তিনি।
সূত্র: মিডল ইস্ট আই

বাব আল-মান্দেব প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি হুথিদের
৬০০ বন্দিকে মুক্তি দিলো হুথি বিদ্রোহীরা