বাংলাদেশের দারুণ বোলিং, সাউথ আফ্রিকার লিড

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছিল মাত্র ২৮ ওভার। প্রথম সেশন শেষেই বৃষ্টি, বজ্রপাত আর শিলাবৃষ্টির কবলে পড়ে বন্ধ হয়ে যায় খেলা। এরপর আর মাঠে নামা সম্ভব হয়নি ক্রিকেটারদের। ফলে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরিত্যক্ত ঘোষণা করতে হয় দিনের বাকি অংশ।
তবে চতুর্থ দিনে মাঠে নেমেই লড়াই জমিয়ে তুলেছে দুই দল। ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে আজ দিন শুরু করেছিল প্রোটিয়ারা। উইকেটে থাকা রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদা দ্রুতই দলের রান চারশ পার করে দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৪ ওভারে ৭ উইকেটে ৪৫০ রান। রিকেলটন ৮১ ও রাবাদা ৩৮ রানে ব্যাট করছেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৪টি এবং তাসকিন আহমেদ ২টি উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৫০ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) তৃতীয় দিনে দারুণ কামব্যাক করেছিল বাংলাদেশ দল। ব্যক্তিগত ৪৯ রানে টেম্বা বাভুমা ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার পরই ছন্দপতন ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। পরপর তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ভালোই চাপে ফেলেছিল টাইগাররা। সেই স্বস্তি নিয়েই তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ, যা পরে বৃষ্টির কারণে আর মাঠে গড়াতে পারেনি।
তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট না পেলেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার পরই ভাগ্যের চাকা ঘোরে বাংলাদেশের। তাসকিন আহমেদের গতি ও হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৭৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। বাভুমা চলে যাওয়ার পর তাসকিনের বলে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে গোল্ডেন ডাকের শিকার হন উইয়ান মুল্ডার।
এক ওভার পর উইকেটে এসে টিকতে পারেননি মার্কো ইয়ানসেনও। তাসকিনের বলে লিটনকে ক্যাচ দিয়ে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। তাসকিনের পাশাপাশি নিজের চতুর্থ উইকেট তুলে নেন হাসান মাহমুদও। তার বলেও ক্যাচ লুফে নেন উইকেটকিপার লিটন। মাত্র ১ রান করে সাইমন হার্মার বিদায় নেওয়ার পর অল্পের জন্য রাবাদাকে ফেরাতে পারেননি হাসান।
আগের দিন সংবাদ সম্মেলনে এসে লিটন কুমার দাস বলেছিলেন, তৃতীয় দিনের প্রথম সেশনে তারা ২-৩টি উইকেট তুলে নেওয়ার আশা করছেন। যদিও তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় উইকেটের দেখা পায়নি বাংলাদেশ, উল্টো রায়ান রিকেলটনের একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন মাহফিজুল ইসলাম।