‘তোমাদের খুঁজে বের করব’- দুই মার্কিন নৌ কর্মকর্তাকে প্রকাশ্য হুমকি ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিশু নিহতের ঘটনার জেরে এবার সরাসরি দুই মার্কিন নৌ কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে তেহরান। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছে, আমরা তোমাদের খুঁজে বের করব। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
দূতাবাসের চিহ্নিত করা দুই কর্মকর্তা হলেন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্স-এর কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং একই জাহাজের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক। ইরানের অভিযোগ, ২৮ ফেব্রুয়ারি মিনাবের শিক্ষাপ্রতিষ্ঠানে মার্কিন বাহিনীর চালানো ভয়াবহ হামলার নির্দেশদাতা ছিলেন এই দুই কমান্ডার। সেই হামলায় অন্তত ১৬৮ জন শিশু প্রাণ হারায়।
১৪ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই দুই কর্মকর্তার ছবিসহ আমরা তোমাদের খুঁজে বের করব বলে সতর্কবার্তা জারি করে ইরানি দূতাবাস। উল্লেখ্য, ইরানি বাহিনীর বিরুদ্ধে সক্রিয় যুদ্ধ অভিযানসহ টানা ৩৫৭ দিনের দীর্ঘ মোতায়েন শেষ করে ইউএসএস স্প্রুয়েন্স যুদ্ধজাহাজটি শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে ফিরে আসার পরপরই তেহরানের পক্ষ থেকে এ হুমকি এল।
এর আগে, ২৮ মার্চ এক বিবৃতিতে এ দুই নৌ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করেছিল তেহরান। সে সময় স্কুলের ওই শিশুহত্যার দায় তাদের ওপর চাপিয়ে দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছিল, এই দুই অপরাধীকে মনে রাখবেন। পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছিল, তাদের কি নিজেদের কোনো সন্তান নেই?
মার্কিন নৌ কমান্ডারদের এভাবে প্রকাশ্যে নিশানা করার ঘটনায় ওয়াশিংটনে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। মজার বিষয় হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার ঠিক একদিন পরই তেহরানের কূটনৈতিক মিশন থেকে এ পাল্টা হুমকি এল। ১২ নভেম্বর রেডিও ব্যক্তিত্ব হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইরান যদি কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করতে সক্ষম হয়, তবে যুক্তরাষ্ট্রের জবাব কেমন হবে। জবাবে ট্রাম্প সরাসরি বলেছিলেন, তারা আর বেশিদিন টিকবে না।
সূত্র: ফক্স নিউজ

ইসরায়েলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি