আয়াসের জামিন নামঞ্জুর, মারজিয়া রিমি মুক্ত

আদালত সংবাদদাতা

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন নারী বিবেচনায় মঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পীর আদালতে তাদের জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট মনির হোসেন সুমন।
এর আগে, গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় আয়াস ও মারজিয়া খন্দকার রিমিসহ ৪ জনকে আসামি করা হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়। পরে এ মামলায় আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

আয়াসের জামিন শুনানি চলাকালে দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি