কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের
প্রতীকী ছবি

বাহরাইনের পর এবার কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এই তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘আজ সকালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিধ্বংসী কমব্যাট ড্রোনগুলো কুয়েতের আলি আল-সালেম ঘাঁটিতে অবস্থিত মার্কিন সন্ত্রাসী বাহিনীর প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।’

ইরানের প্রতিরক্ষায় আমরা কোনো শক্তির কাছে মাথা নত করব না, তবে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাব হবে চূড়ান্ত, বিধ্বংসী এবং ভৌগোলিক সীমাবদ্ধতাহীন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে বুধবার ভোরে কুয়েতের সামরিক বাহিনী তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রু’ ড্রোন মোকাবেলা করছে বলে জানানো হয়।

কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, ‘কোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক হামলা প্রতিহত করার কারণে হয়ে থাকবে।’

এর আগে মঙ্গলবার বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের সামরিক বাহিনী। আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফলভাবে এই হামলা পরিচালনা করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বাহিনীর চলমান শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ও উস্কানির উপযুক্ত জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই, আনাদোলু এজেন্সি

/জেএইচ/