লেবাননে ইসরায়েলি সেনা নিহত

লেবাননে ইসরায়েলি সেনা নিহত
সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এবার লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোলার আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
নিহত সেনার পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তার নাম নেগেভ দাগান। ২০ বছর বয়সী এ স্টাফ সার্জেন্ট গোলানি বিগ্রেডের ১২নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি দেকেল নামে একটি এলাকার বাসিন্দা ছিলেন।
এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে এর পরও হামলা বন্ধ করেনি ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি ধ্বংস করা এবং হিজবুল্লাহদের যোদ্ধাদের টার্গেট করা অব্যাহত রেখেছে তারা। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহও।
যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে অবস্থান করছে ইসরায়েলি সেনারা। তাদের টার্গেট করে ফাইবার অপটিকযুক্ত ড্রোন ছুড়ছে হিজবুল্লাহ। এসব ড্রোন প্রতিহত করার প্রযুক্তি ইসরায়েলের কাছে না থাকায় তাদের সেনারা নিয়মিত হামলার শিকার হচ্ছেন।
যুদ্ধবিরতি শুরুর পর সবমিলিয়ে ইসরায়েলের ছয়জন সেনা নিহত হয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫