জানুয়ারি পর্যন্ত যুদ্ধ চালানোর মতো তহবিল আছে: ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো তহবিল যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তিনি যখন ইচ্ছা তখনই এ সংঘাতের অবসান ঘটাতে পারেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন। সামরিক তৎপরতায় লাগাম টানার যেকোনো উদ্যোগ যুক্তরাষ্ট্রের সাফল্য নষ্ট করে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্পের ভাষায়, তারা একটি নিশ্চিত জয়কে পরাজয়ে পরিণত করবে।
তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দেশটির নেতৃত্বকেও নির্মূল করা হয়েছে বলে জানান তিনি। জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধার মুখে পড়বেন কি না- এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, ততদিন পর্যন্ত অভিযান চালানোর আর্থিক সামর্থ্য তাদের রয়েছে। তিনি বলেন, জানুয়ারির একেবারে শেষ পর্যন্ত, বলতে গেলে, আমাদের অর্থায়ন ঠিকঠাক ছিল।
যুদ্ধের সমাপ্তি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কথায়, আমরা যখন খুশি এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।
সূত্র: আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: হরমুজে ১০ দিনে ৪০টি সামরিক হামলা