পরীক্ষায় অংশ নিতে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক, ডিসিইউর নির্দেশনা

তিতুমীর কলেজ প্রতিনিধি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিটি কোর্সে ন্যূনতম ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত উপস্থিতির হার পূরণ না হলে শিক্ষার্থীদের নন-কলেজিয়েট অথবা ডিস-কলেজিয়েট হিসেবে গণ্য করা হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিটি কোর্সে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে। যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশ বা তার বেশি, কিন্তু ৭৫ শতাংশের কম, তাদের নন-কলেজিয়েট শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নন-কলেজিয়েট ফি পরিশোধ সাপেক্ষে তারা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের কম, তাদের ডিস-কলেজিয়েট শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে। তারা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

তিতুমীর কলেজে দুই মাস ধরে বন্ধ হলের ডাইনিং, ভোগান্তিতে আবাসিক শিক্ষার্থীরা