গাজায় নতুন আতঙ্ক মেনিনজাইটিস, মহামারির সতর্কতা জারি

সিটিজেন জার্নাল ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সব প্রশাসনিক এলাকায় ‘মহামারি সতর্কতা’ জারি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের আশঙ্কা, এ রোগ ছড়িয়ে পড়লে কয়েক লাখ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। সবচেয়ে বড় বিপদে রয়েছে শিশুরা। মস্তিষ্ক ও মেরুদণ্ডের সুরক্ষাকারী পর্দার প্রদাহজনিত এ অসুখ দ্রুত চিকিৎসা না পেলে, বিশেষ করে ব্যাকটেরিয়াল হলে, প্রাণ কেড়ে নিতে পারে।
গাজার জনস্বাস্থ্য বিভাগের প্রাথমিক স্বাস্থ্যসেবা শাখার উপমহাপরিচালক চিকিৎসক নিদাল ঘুনাইম জানান, অক্টোবরে মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭২ জনে পৌঁছেছে। সাধারণত প্রতি মাসে এখানে ৩০ থেকে ৫০ জন আক্রান্ত হতেন। সে হিসাবে স্বাভাবিক সময়ের চেয়ে আক্রান্তের হার এখন আট গুণের বেশি। তার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মেনিনজাইটিসে ১৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর- এ তিন মাসেই মারা গেছেন ৫ জন।
পরিস্থিতি সামাল দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফকে জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা চালুর আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত মানুষের বসবাস, পানীয় জলের সঙ্গে পয়োনিষ্কাশনের পানি মিশে যাওয়া এবং বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এসব পরিস্থিতির অনিবার্য পরিণতি হিসেবেই মেনিনজাইটিসের প্রকোপ দেখা দিয়েছে।
এ রোগ ছড়িয়ে পড়ার পেছনে ইসরায়েলি দখলদার বাহিনীকে সরাসরি দায়ী করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় যন্ত্রাংশ, জীবাণুনাশক উপকরণ এবং জ্বালানি প্রবেশে বাধা দেওয়ায় এ মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও জরুরি সহায়তা নিশ্চিত করা না গেলে গাজায় রোগটির বিস্তার আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ আশ্রয়কেন্দ্রগুলোতে বসবাসকারী শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জীবন নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬