টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে নামলো বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জিততে না পারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের পাঁচেই ছিল বাংলাদেশ। কিন্তু সেঞ্চুরিয়নে ইনিংস ব্যবধানে হারের পর পয়েন্ট টেবিলে নিচে নামতে হলো বাংলাদেশের।
৪০.৭৪ পয়েন্টের শতকরা হার নিয়ে টেবিলের পাঁচ নম্বরে থেকে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেঞ্চুরিয়নে হারের পর ত্রিশের ঘরে নামলো পয়েন্ট। ৩৬.৬৭ শতকরা পয়েন্ট হার নিয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ। ইংল্যান্ড ৩৮.৫৪ শতকরা পয়েন্ট হার নিয়ে পাঁচে উঠে গেছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশ আর একটি সিরিজ খেলবে। ঘরের মাঠে তারা দুই ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে।
এদিকে অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে বাংলাদেশকেও হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে দক্ষিণ আফ্রিকা। ৭৫.০০ শতকরা পয়েন্ট হার নিয়ে সেঞ্চুরিয়নে খেলতে নেমে ম্যাচ শেষে তাদের অর্জন ৭৭.৭৮ শতকরা পয়েন্ট হার। এর আগে ভারতের সঙ্গে ওয়েলিংটন টেস্ট ড্র করে নিউজিল্যান্ড দুই থেকে তিনে নেমেছে। অস্ট্রেলিয়া ৬৯.২৩ পিসিটি নিয়ে দ্বিতীয় স্থানে। ভারত ৫০.০০ পিসিটি নিয়ে চারে।
বাংলাদেশের পরে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ২১৯ রানে হারলো বাংলাদেশ