ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
সিটিজেন ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে হামলার জেরে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের প্রতিরক্ষা বাহিনীর এই অভিযাত শাখা জানিয়েছে, বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইসরায়েলের স্থানীয় সময় রবিবার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্ক অ্যালার্ম বেজেছে।
আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সবগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।
এদিকে হামলার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলজুড়ে স্কুলসহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। সেইসঙ্গে নাগরিকদের বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে।
গত শনিবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে বিমান হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে ৪ শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর প্রতিবাদে এই হামলা চালালো ইরান।
এর আগে ইরান সতর্ক করেছিল, ইসরায়েল যদি বৈরুতে হামলা চালায়, তবে তাদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে।
এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেছেন, ‘আজ রাতে আমরা আগ্রাসনকারীদের জবাব দিলোম। তবে এটা শুধুমাত্র একটি সতর্কবার্তা। অশুভ শক্তি যদি এই সতর্কবার্তা আমলে না নেয়, পরবর্তী আঘাত হবে আরও ব্যাপক।’
অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এক এক্সবার্তায় বলেছেন, ‘তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।’
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল, সিএনএন, রয়টার্স

শান্তিচুক্তির আগে ইরানের সম্পদ অবমুক্ত করা হবে না: ট্রাম্প