লেবাননের যুদ্ধবিরতি ও ইরানি সম্পদ নিয়ে অগ্রগতি

সিটিজেন ডেস্ক

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে চলমান ত্রিপক্ষীয় আলোচনায় এবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল একই কক্ষে বসে সরাসরি বৈঠক শুরু করেছে। দীর্ঘদিনের উত্তেজনার পর এই সরাসরি আলোচনাকে কূটনৈতিক মহল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছে।
বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে জানা যাচ্ছে, লেবাননে চলমান সংঘাত ও সম্ভাব্য যুদ্ধবিরতি ইস্যুতে কিছু মৌলিক বিষয়ের ওপর আংশিক অগ্রগতি হয়েছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি।
তবুও আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলো লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা সীমিত রাখার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছাতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই বিষয়টিকে এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
একই সঙ্গে আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে দীর্ঘদিন ধরে আটকে থাকা ইরানি সম্পদের প্রশ্ন। ১৯৭৯ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় জব্দ থাকা অর্থ ছাড়ের বিষয়ে কিছু অগ্রগতির সম্ভাবনার কথা বিভিন্ন সূত্র জানাচ্ছে।
যদিও বিষয়টি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনায় এ ইস্যুটি নিয়ে ইতিবাচক গতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, পুরো প্রক্রিয়াটি এখনো অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে এবং অনেক বিষয়ই নিশ্চিত নয়। তারপরও ইসলামাবাদে থাকা মধ্যস্থতাকারী পক্ষগুলো মনে করছে, বড় ধরনের একটি সমঝোতার দিকে এগোনোর সুযোগ তৈরি হয়েছে।
পাকিস্তানি মধ্যস্থতাকারীরা এখনো আশাবাদী যে, চলমান আলোচনার মাধ্যমে একটি ব্যাপক ও কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব হতে পারে। যা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।