শিরোনাম

বৈরুতে ইসরায়েলি হামলার দায় যুক্তরাষ্ট্রের: ইরান

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বৈরুতে ইসরায়েলি হামলার দায় যুক্তরাষ্ট্রের: ইরান
ইসরায়েলে হামলায় বৈরুতে ধ্বংসপ্রাপ্ত এক বাড়ি। ছবি: আল জাজিরা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তিতে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈরুতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে। সেইসঙ্গে সতর্ক করেছে, এর পরিণতির জন্য ওয়াশিংটনই দায়ী থাকবে।

বিবৃতিতে এই হামলাকে ‘লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের কর্মকাণ্ড এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরান যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে।

‘ইসলামী প্রজাতন্ত্র ইরান আত্মরক্ষার সহজাত অধিকার প্রয়োগের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তার দৃঢ় সংকল্পের ওপর জোর দিচ্ছে।’

এতে আরও বলা হয়েছে, ‘আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি জায়নবাদী শাসনের অগ্নিসংযোগের বিপজ্জনক পরিণতির দায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের ওপর বর্তাবে’।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/