শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, শেষ চারে বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। রবিবার (৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এর ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও শীর্ষ দুইয়ের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই লাল-সবুজ জার্সিধারীদের।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় শ্রীলঙ্কা। ৩০ মিনিটের মধ্যে লঙ্কানরা বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ভুটানের রক্ষণভাগকে চাপে রাখে। তবে ৩৪ মিনিটে এগিয়ে যায় ভুটানিরা। অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইনের চমৎকার প্রচেষ্টায় বল পেয়ে কিংগা ওয়াংচুক প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। যদিও ভুটানের এ আনন্দ ছিল এক মিনিটেরও কম সময়। কিক অফের পরপরই অলিভার জেমসের দূরপাল্লার এক শটে সমতা ফেরায় শ্রীলঙ্কা। এরপর প্রথমার্ধের ঠিক আগে ওয়াসিম রাজ্জাকের দারুণ হেডে লিড নেয় লঙ্কানরা।
দ্বিতীয়ার্ধের খেলা ছিল চরম নাটকীয়তায় ভরা। ৬৭ মিনিটে ভুটান পেনাল্টি পেলেও অভিজ্ঞ চ্যানচো গ্যালেস্টাইনের শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তবে ৭৬ মিনিটে ওই পেরেরার ভুলেই আবার ম্যাচে ফেরে ভুটান। বক্সের বাইরে থেকে নেওয়া সাধারণ একটি শট তিনি ঠিকমতো লুফে নিতে ব্যর্থ হন এবং সুযোগ কাজে লাগিয়ে চ্যানচো গোল করে স্কোরলাইন ২-২ করেন। শেষ মুহূর্তে লঙ্কানদের একটি পেনাল্টির আবেদন নাকচ হওয়া এবং ভুটান গোলরক্ষকের দুর্দান্ত সেভে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দল দুটিকে।
এই ফলাফলে ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা এবং দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া ভুটানের সমীকরণ জটিল হয়ে গেল। ভুটানের সেমিফাইনাল ভাগ্য এখন পুরোপুরি ঝুলে আছে বাংলাদেশের ম্যাচের ওপর। বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুই গোলের ব্যবধানে হারালে তবেই শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে ভুটানের সামনে। অন্যদিকে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালের টিকিট পাবে।

আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে পারেন মেসি