সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ

সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ
সিটিজেন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট জলসীমায় থাকা জাহাজগুলোকে বারবার সতর্কবার্তা পাঠানো হচ্ছে। বার্তায় বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

এর আগে যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির একাধিক সংবাদমাধ্যম দাবি করে। একই ঘটনায় তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীও নিহত হয়েছেন বলে জানানো হয়। এ ঘটনার পর ইরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং ৭ দিনের সরকারি ছুটি দেয়।
তেহরান জানিয়েছে, হামলার পাল্টা জবাব হিসেবে ইরানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা এলো।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো থেকে বিপুল পরিমাণ জ্বালানি এ পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে থাকে। বিশ্লেষকেরা আগেই সতর্ক করেছিলেন, এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে এবং তেলের দামে অস্থিরতা তৈরি হতে পারে।