কুয়েতে হামলার অভিযোগ নাকচ ইরানের

কুয়েতে হামলার অভিযোগ নাকচ ইরানের
সিটিজেন জার্নাল ডেস্ক

কুয়েতে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। এ ঘটনায় দুই ইতালীয় নাগরিক প্রাণ হারানোর ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে তেহরান। উল্টো দাবি করেছে, চলমান যুদ্ধের পরিধি আরও বাড়ানোর জন্যই সাজানো নাটক বা ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হিসেবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।
বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) প্রাণঘাতী হামলার পরপরই রোমে অবস্থিত ইরানি দূতাবাস থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। সেখানে কুয়েতের হামলায় তেহরানের জড়িত থাকার অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়ে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার পেছনে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনই দায়ী। বিবৃতিতে আন্তর্জাতিক মহলকে সতর্ক করে দূতাবাস জানিয়েছে, হামলাটি সংঘাতের পরিধি বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হতে পারে। এর মধ্য দিয়ে অন্য অঞ্চলের বিরোধকে টেনে এনে উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের চলমান সংঘাতের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও মনে করে ইরান। মূলত নিজেরা হামলা চালিয়ে প্রকৃত দায় আড়াল করে অন্য কোনো পক্ষের ঘাড়ে দোষ চাপানোর কৌশলকেই ‘ফলস ফ্ল্যাগ’ বলা হয়।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের গতিবিধি নিয়ে নতুন তথ্য সামনে এনেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালির ‘অননুমোদিত’ নৌপথ দিয়ে জাহাজ চলাচলে পাহারা দেওয়ার সময় মার্কিন যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার একেবারে কাছাকাছি চলে এসেছিল। আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের পক্ষ থেকে সতর্কতামূলক গুলিবর্ষণের পর মার্কিন বিমানটি পিছু হটে আকাশসীমা ছেড়ে সরে যেতে বাধ্য হয়। তবে আকাশসীমা লঙ্ঘন ও গুলিবর্ষণের এইদাবির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা