হামে এবার বেশি শিশু মারা যাওয়ার ৮ কারণ

হামে এবার বেশি শিশু মারা যাওয়ার ৮ কারণ
আয়নাল হোসেন

সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) কয়েক দশকে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ। টিকাদানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেশে-বিদেশে প্রশংসাও পেয়েছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু ২০২৪ ও ২০২৫ সালে টিকাদানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এই বিভাগ। আর এই ব্যর্থতার ভয়াবহ পরিণতি বহন করছে পুরো জাতি। সঠিক সময়ে টিকা দিতে না পারায় হামে শিশুমৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অনেক মা-বাবা আদরের সন্তানকে হারিয়ে দিশাহারা, বাকরুদ্ধ। মূলত আটটি কারণে ঘটেছে এই ভয়াবহ বিপর্যয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিষয়ক এক সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
বাংলাদেশের পরস্থিতি নিয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা-ইউনিসেফের দেওয়া তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত দেশটির ৭২ শতাংশ শিশু টিকাদানের বাইরে ছিল। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে এক হাজার ৩৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত মৃত্যু হয়েছে ১০৫ জনের। এই সময়ে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৬ হাজার ১৩৬ শিশুর হাম নিশ্চিত হয়েছে।
বাংলাদেশের হামের পরিস্থিতি নিয়ে যৌথভাবে বিশ্লেষণধর্মী ওই প্রতিবেদনটি তৈরি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার দ্য ইস্টার্ন মেডিটেরেনিয়ান পাবলিক হেলথ নেটওয়ার্কের কয়েকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সাময়িকী ‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস’-এর ২০২৬ সালের নভেম্বর সংখ্যায় ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইউনিসেফ এবং গ্যাভির সহায়তায় টিকা সংগ্রহ করেছে। এতে টিকাদানে বিশ্বজুড়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিল বাংলাদেশ। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত নেয় অন্তবর্তীকালীন সরকার। এই নীতিগত পরিবর্তনের কারণে টিকা আমদানিতে বিলম্ব ঘটে এবং দেশজুড়ে টিকার তীব্র সংকট দেখা দেয়। ফলে টিকার আওতার বাইরে চলে যায় ৭২ শতাংশ শিশু।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ শিশুকে অচিরেই হামের টিকাদানের আওতায় আনতে হবে। চলতি বছরে হামে বিপুলসংখ্যক শিশুর মৃত্যু ও আক্রান্ত হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আটটি কারণ হচ্ছে;
এক. টিকার ঘাটতি ও টিকাদানে ধারাবাহিকতা রক্ষা করতে না পারা।
দুই. টিকা সংগ্রহে বিলম্ব।
তিন. ভিটামিন ‘এ’ প্লাস কাম্পেইন ব্যাহত হওয়া।
চার. শিশু ও মায়ের অপুষ্টি ।
পাঁচ. হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপ।
ছয়. রাজনৈতিক অস্থিরতা।
সাত. সংক্রমণ নিয়ন্ত্রণে দুর্বলতা ও যথাযথ কৌশলের অভাব।
আট. ৯ মাসের কম বয়সী অনেক শিশুর প্রথম ডোজ টিকা পাওয়ার আগেই হামে আক্রান্ত হওয়া।
৬৪ জেলায় হামের প্রাদুর্ভাব
ওই প্রতিবেদনে বলা হয়েছে, হামের প্রাদুর্ভাব দেশের ৬৪টি জেলাতেই ছড়িয়ে পড়েছে। তবে এর মূল কেন্দ্র ছিল রাজধানী ঢাকা। বিশেষ করে ডেমরা, কামরাঙ্গীরচর ও কড়াইলের মতো ঘনবসতিপূর্ণ বস্তি এলাকা। ১৫ আগস্ট পর্যন্ত কেবল ঢাকা বিভাগেই ৬২ হাজার ২৮৬ জন সন্দেহভাজন ও ১০ হাজার ৫০৫ জন নিশ্চিত রোগী শনাক্ত হয় এবং ৬২ জন মারা যায়।
প্রতি চার বছর পরপর বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন হওয়ার কথা। কিন্তু ২০২০ সালের পর ২০২৪ সালে তা রাজনৈতিক অস্থিরতা ও তহবিল সংকটে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। ইউনিসেফের মূল্যায়নে দেখা গেছে, হামে আক্রান্ত ৭২ শতাংশ শিশু টিকার কোনো ডোজ পায়নি (জিরো-ডোজ) এবং ১৬ শতাংশ আংশিক টিকা পেয়েছিল। ২০২৫ সাল নাগাদ দেশে প্রায় ৫০ লাখ শিশু পূর্ণাঙ্গ টিকার বাইরে থেকে যায়।
২০২৫ সালে বছরে দুইবারের জায়গায় মাত্র একবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ভিটামিন ‘এ’-র অভাব এবং শিশুদের তীব্র অপুষ্টি হামকে আরও প্রাণঘাতী করে তোলে। আক্রান্তদের ৮১ শতাংশই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু। উদ্বেগজনক বিষয় হলো, টিকা দেওয়ার নির্ধারিত বয়স ৯ মাস হওয়ার আগেই অসংখ্য শিশু আক্রান্ত হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মতো কিছু হাসপাতালে নিশ্চিত রোগীদের ৫৭ শতাংশই ছিল ৯ মাসের কম বয়সী শিশু। ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুধু চলতি বছরের মার্চ মাসেই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মৃত্যুর হার ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছায়।
হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে হবে। এই কাজটি অনেক কঠিন। এরপরও সরকারকে এই লক্ষ্য অর্জন করতে হবে। অধ্যাপক বে-নজীর আহমেদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বে-নজীর আহমেদ বলেন, ‘এ বছর হামের ভয়াবহতার কারণ হিসেবে টিকা না পাওয়ার বিষয়টিক আগেই সরকারকে জানানো হয়েছিল। হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে হবে। এই কাজটি অনেক কঠিন। এরপরও সরকারকে এই লক্ষ্য অর্জন করতে হবে।’
টিকাদানে ব্যর্থতার কারণে বিপর্যয়
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ৫৫টি হামের ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে দেখেছেন, সবগুলোই বিশ্বজুড়ে পরিচিত হাম ভাইরাসের একটি উপধরন। এটি ‘বি-৩ সাবক্লেড’ হিসেবে পরিচিত। অর্থাৎ, টিকার কার্যকারিতা নষ্ট করে দিতে পারে এমন কোনো নতুন মিউট্যান্ট ভাইরাসের কারণে নয়, বরং টিকাদান কর্মসূচির ব্যর্থতাতেই এই প্রাদুর্ভাব ঘটেছে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইপিআই-এর শীর্ষ নেতৃত্বে রদবদল ও শূন্যতা তৈরি হয়। ফলে নিয়মিত টিকাদান কর্মসূচির তদারকি ব্যাহত হয়। পাশাপাশি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ঘন ঘন ধর্মঘট ও অসন্তোষ টিকাদান সেবাকে আরও দুর্বল করে দেয়।
পরিবারগুলোর ওপর আর্থিক বোঝা
হামের চিকিৎসা করাতে গিয়ে আক্রান্ত পরিবারগুলোর গড়ে ১৬ হাজার টাকা করে খরচ হয়েছে। এই ব্যয় মেটাতে ৮৯ শতাংশ পরিবারকে ঋণ করতে হয়েছে এবং ৬১ শতাংশ পরিবারকে সঞ্চয় ভাঙতে হয়েছে। আবার শহরের চেয়ে গ্রামের রোগীদের চিকিৎসা ব্যয় এবং ভোগান্তি বেশি হয়েছে।
সম্প্রতি মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার গাড়িচালক মাসুম রব্বানীর দুই বছর বয়সী শিশুর হাম ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আনা হয়। মাসুম রব্বানী বলেন, উপজেলা হাসপাতালে নেওয়ার পরও কোনো উন্নতি হয়নি। গ্রামে চিকিৎসা করতে পালে তাদের শহরে আসতে হতো না। এতে আসা–যাওয়ায় ও অন্যান্য খরচ মিলিয়ে ২০ হাজার টাকার মতো চলে গেছে। তবে শেষ পর্যন্ত সন্তানকে সুস্থ করে বাসায় নেওয়ায় তিনি চিন্তামুক্ত হতে পেরেছেন।
নেত্রকোনা জেলার সদর উপজেলার জামাতি গ্রামের মৃত নূর মোহাম্মদের সাত মাস বয়সী ছেলে নূরুল হক কিছুদিন আগে প্রচন্ড জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। এরপর তাকে গ্রাম্য চিকৎসকের কাছে নেওয়া হয়। দুইদিন ওষুধ খাওয়ার পর সে কিছুটা সুস্থ হয়। কিন্তু কিছুদিন পর আবারও তার জ্বর হয়। এরপর তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষায় তার হাম শনাক্ত হয়। এরপর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনদিন থাকার পর সে সুস্থ হয়।
হাম প্রতিরোধে কিছু সুপারিশ
গবেষণাপত্রে ভবিষ্যতে জনস্বাস্থ্য বিপর্যয় এড়াতে ছয়টি সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। এগুলো হচ্ছে;
এক. রাজনৈতিক পালাবদলের প্রভাব থেকে টিকাদান কর্মসূচিকে মুক্ত রাখতে স্বতন্ত্র তহবিল ও ক্রয় ব্যবস্থা নিশ্চিত করা এবং জরুরি সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে টিকার ‘বাফার স্টক’ গড়ে তোলা।
দুই. ঢাকার বস্তিগুলোর ভাসমান জনগোষ্ঠীর কথা মাথায় রেখে প্রচলিত কেন্দ্রের পাশাপাশি বাজার, ট্রানজিট পয়েন্ট ও বস্তি এলাকায় সুবিধাজনক সময়ে ভ্রাম্যমাণ টিকাদান কর্মসূচি পরিচালনা করা।
তিন. টিকাদান কর্মসূচির সঙ্গে ভিটামিন ‘এ’ ও পুষ্টি সহায়তা কর্মসূচি একীভূত করা এবং জরুরি অবস্থার অপেক্ষা না করে নিয়মিত কর্মসূচির আওতায় বাদ পড়া শিশুদের খুঁজে বের করা।
চার. নজরদারি ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করা, যাতে কোনো এলাকায় টিকাদানের হার কমলে তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা নেওয়া যায়।
পাঁচ. জাতীয় গড় হিসাবের ওপর নির্ভর না করে জেলা, উপজেলা ও বস্তিভিত্তিক টিকাদানের প্রকৃত তথ্য নিয়মিত পর্যালোচনা করা এবং দুই ডোজ টিকার হার কমপক্ষে ৯৫ শতাংশে উন্নীত করা।
ছয়. চিকিৎসক, শিক্ষক ও গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য প্রচার করে টিকা নিয়ে জনমনে তৈরি হওয়া ভীতি ও বিভ্রান্তি দূর করা।
বিশ্লেষণধর্মী এই নিবন্ধের মূল ধারণা ও খসড়া তৈরি করেছেন আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের জনস্বাস্থ্য গবেষক সাজু ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন আইসিডিডিআরবির গবেষক তানজির আহমেদ শুভ, মো. জাকিউল হাসান, মোহাম্মদ আব্দুল আলীম, গাজী মো. সালাহউদ্দিন মামুন এবং ফাহমিদা চৌধুরী। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এ.এফ.এম. জাকারিয়া এবং দ্য ইস্টার্ন মেডিটেরেনিয়ান পাবলিক হেলথ নেটওয়ার্কের মাহমুদুর রহমান এই প্রতিবেদন তৈরিকে যুক্ত ছিলেন। প্রতিবেদনটি সম্পাদনায় সহায়তা করেছেন হোমায়রা রহমান শশী। তারা স্বাস্থ্য অধিদপ্তরসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বাংলাদেশের হাম নিয়ে প্রকাশিত বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করেছেন। এতে তারা মূলত চলতি বছর হামের ভয়ঙ্কর রূপ নেওয়া ও প্রার্দুভাবের কারণ এবং এই রোগ থেকে রক্ষা পাওয়ার কিছু সময়োপযোগী ও কার্যকর সুপারিশ তুলে ধরেছেন।

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৩৫১
হাম প্রতিরোধে ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার
হাম মোকাবিলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী