মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরান মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা সহজেই ইউরোপে আঘাত হানতে সক্ষম। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে মার্কিন সেনাদের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
ট্রাম্প জানান, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে না পারলেও ইউরোপীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। তিনি বলেন, আমাদের কাছে পৌঁছানোর নয়, কিন্তু ইউরোপে পৌঁছানোর সক্ষমতা তাদের আছে।
ওয়াশিংটন এখনো তেহরানকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে বলে উল্লেখ করেন ট্রাম্প।প্রয়োজনে সামরিক হামলার ইঙ্গিত তিনি বলেন, আমরা তাদের বুদ্ধি খাটানোর সুযোগ দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি কিছু করতাম, তাহলে অবশ্যই পিক্যাক্স মাউন্টেনে হামলা চালাতাম, কিন্তু সেখানে আমরা কোনো উল্লেখযোগ্য তৎপরতা দেখিনি।
ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না জানিয়ে ট্রাম্প ইরানি নেতাদের তীব্র সমালোচনা করেন। এতে ইসরায়েলসহ পুরো অঞ্চল চরম ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমি তাদের চিনেছি, এবং সত্যি বলতে, তারা উন্মাদ। তারা পাগল। এ কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দেব না। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের তেলের জন্য নয়, বরং শান্তির জন্য কাজ করছে বলেও তিনি দাবি করেন। তার মতে, আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যা প্রয়োজন তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।
সম্প্রতি ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকেও ইরান প্রসঙ্গ উঠেছিল বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমরা ইরান নিয়ে আলোচনা করেছি, এবং তিনি চান না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি গ্রিনল্যান্ডের বিষয়টি নিয়েও আলোচনা হয়।
এদিকে, ইরানকে রাশিয়া ও চীন গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে- এমন খবরকে গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প। সাংবাদিকদের তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় বিষয়টি উঠেছিল। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে অবিশ্বাস্য বর্ণনা করে ট্রাম্প ইঙ্গিত দেন, বেইজিং এ সংঘাতে সরাসরি জড়াচ্ছে না এবং মস্কোও তেমন কোনো সহায়তা দিচ্ছে না। গোয়েন্দা নজরদারির বিষয়ে তিনি বলেন, যাইহোক, আমরাও একই কাজ করি। যখন তারা বলে আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করছে, তখন আমরাও তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি।
থ্যাঙ্কসগিভিংয়ের এ ফোনালাপে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইউএসএস পোর্টল্যান্ড জাহাজে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে কর্মরত সেনাদের উদ্দেশে তারা বলেন, মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনকালে জেনে রাখুন, লাখ লাখ মার্কিন নাগরিক আপনার নিরাপত্তা ও অব্যাহত সাফল্যের জন্য প্রার্থনা করছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির সেনাদের উদ্দেশে ট্রাম্প বলেন, আপনাদের সর্বাধিনায়ক হিসেবে আমি গর্বের সঙ্গে বলতে চাই, চমৎকার কাজ হয়েছে! আপনারা যে কাজ করেন তা অবিশ্বাস্য। এছাড়া ইউএসএস পোর্টল্যান্ডের নাবিকদের পরিবার থেকে দূরে থাকার কষ্টের কথা স্মরণ করে তারা বলেন, প্রিয়জনদের থেকে দূরে থাকা সহজ নয়, কিন্তু আপনারা যে আমাদের দেশকে নিরাপদ ও শক্তিশালী রাখছেন, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত থামানোর প্রচেষ্টা এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে। এমন প্রেক্ষাপটেই মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্য সামনে এলো।
সূত্র: গালফ নিউজ

কুয়েতে হামলার অভিযোগ নাকচ ইরানের