ব্ল্যাকমেইল-যৌন কেলেঙ্কারি-গোপন চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে ভয়ঙ্কর তথ্য ফাঁস

সিটিজেন জার্নাল ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তার জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকদের অতিমাত্রায় ঘনিষ্ঠতা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন ছিল। তবে প্রবীণ অনুসন্ধানী সাংবাদিক ম্যাথিউ কোল তার সদ্য প্রকাশিত বই ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদ'স সিক্রেট প্লট টু রিমেইক দ্য মিডল ইস্ট’-এ এমন কিছু তথ্য সামনে এনেছেন, যা ওয়াশিংটন থেকে শুরু করে উপসাগরীয় রাজপ্রাসাদ পর্যন্ত নতুন করে আলোড়ন তুলেছে। গত মাসে প্রকাশিত বইয়ে মধ্যপ্রাচ্যের পর্দার আড়ালের কূটনীতি, ক্ষমতার লড়াই এবং বিপুল অঙ্কের অর্থের লেনদেনের এক অজানা চিত্র উঠে এসেছে।
কুশনারের পকেটে সৌদি-আমিরাতের ২ বিলিয়ন ডলার
কোলের দাবি অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে কুশনার প্রায় ২ বিলিয়ন ডলার পেয়েছিলেন। এর মধ্যে ৭৫০ মিলিয়ন ডলার রাখা হয়েছিল ফার্স্ট আবু ধাবি ব্যাংকে, ‘ওয়াতানি আল এমারাট ফাউন্ডেশন’ নামের একটি আমিরাতি দাতব্য সংস্থার মাধ্যমে। কাগজে-কলমে এ অর্থ আমিরাতের নাগরিক কর্মসূচির কথা বলে দেওয়া হলেও, বাস্তবে তা খরচ হয়েছে দেশটির অস্ত্র কেনা এবং গোপন সামরিক অভিযানে। বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দূত হিসেবে কাজ করা কুশনার অবশ্য এসব অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, নিউইয়র্ক টাইমস মন্তব্য করেছে, নতুন বছরে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে কুশনারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলোর তদন্ত হওয়া উচিত। বইটিতে সংযুক্ত আরব আমিরাতের শাসক আল নাহিয়ান পরিবারের অন্দরমহলের নানা চাঞ্চল্যকর গল্পও স্থান পেয়েছে। কোলের সূত্রগুলো নাম প্রকাশ না করায় সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হলেও, বইটি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি আমিরাত বা সৌদি রাজপরিবার।
ভাইকে ব্ল্যাকমেইল করে ক্ষমতায় আসার চেষ্টা
বইটির অন্যতম চমকপ্রদ অংশ হলো আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ক্ষমতায় আরোহণের নেপথ্য গল্প। কোল লিখেছেন, ১৯৯০-এর দশকে মোহাম্মদ বিন জায়েদ তার বড় ভাই এবং সিংহাসনের প্রধান প্রতিদ্বন্দ্বী খলিফা বিন জায়েদকে ঘায়েল করতে এক অভিনব ফাঁদ পাতেন। দক্ষিণ ইউরোপের একটি হোটেল কক্ষে খলিফার সমকামী যৌনমিলনের দৃশ্য গোপনে ভিডিও করার জন্য তিনি দুজন সিরীয় নাগরিককে ভাড়া করেছিলেন। পরে রুশ সহযোগীদের মাধ্যমে সেই ভিডিও পৌঁছে দেন তাদের বাবা এবং আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছে। ছেলের এ উদ্দেশ্য বুঝতে পেরেও বাবা জায়েদ বিন সুলতান নাকি মোহাম্মদের চতুরতা-র প্রশংসা করেছিলেন। কোল লিখেছেন, আল নাহিয়ান পরিবারের মধ্যে, মোহাম্মদের ব্ল্যাকমেইলের এ প্রচেষ্টা সংযুক্ত আরব আমিরাত শাসন করার তার উচ্চাকাঙ্ক্ষার একটি প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হতে শুরু করে। খলিফার একজনই স্ত্রী ও আট সন্তান ছিল, যা সে সময়ের উপসাগরীয় রাজপরিবারগুলোতে কিছুটা ব্যতিক্রমী ঘটনা। খলিফার ব্যক্তিগত জীবন নিয়ে কোলের দাবি অন্য কোথাও যাচাই করা না গেলেও, উপসাগরীয় রাজপরিবারগুলোতে প্রতিপক্ষকে দমাতে সমকামিতার অভিযোগ ব্যবহারের কথা সাম্প্রতিক আরও কিছু বইয়ে এসেছে। একইভাবে সাবেক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে তদবির করেছিলেন মোহাম্মদ বিন জায়েদ, যাকে পরে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন মোহাম্মদ বিন সালমান। বেন হাববার্ডের ‘এমবিএস’ এবং ব্র্যাডলি হোপ ও জাস্টিন শেকের ‘ব্লাড অ্যান্ড অয়েল’ বইয়েও বিন নায়েফের যৌন অভিমুখিতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ক্ষমতা ধরে রাখতে ভাইকে ওষুধ প্রয়োগের অভিযোগ
২০০৪ সালে বাবার মৃত্যুর পর খলিফা বিন জায়েদ আমিরাতের প্রেসিডেন্ট হলেও, দেশটির মূল ক্ষমতা থাকত আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের হাতেই। ২০১৪ সালে খলিফার স্ট্রোক করার পর বিষয়টি আরও স্পষ্ট হয়। সাধারণত প্রচার করা হতো যে খলিফা স্বেচ্ছায় ছোট ভাইকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু ম্যাথিউ কোলের দাবি ভিন্ন। তিনি লিখেছেন, খলিফা দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন এবং এক অশনাক্ত মানসিক অসুস্থতায় ভুগছিলেন। ২০০৩ সালে উপ-যুবরাজ হওয়ার পর থেকেই মোহাম্মদ বিন জায়েদ তার ভাইকে এমন কিছু ওষুধ দিচ্ছিলেন, যা তাকে স্বাভাবিক কাজকর্ম করার অক্ষম করে তোলে। কোল লিখেছেন, খলিফার চিকিৎসার ফলে তিনি অচেতন হয়ে পড়েন, যার পরিণতিতে তার স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। একজন মার্কিন নার্সের সহায়তায় ভাইকে দুর্বল রাখার এ চিকিৎসা জোর করে চালিয়ে যেতেন মোহাম্মদ। বইটিতে আরও দাবি করা হয়েছে, ওই নার্সের ভাইঝি লিসার সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের একটি সন্তানও রয়েছে, যে বর্তমানে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় হচ্ছে।
আমিরাতের যুদ্ধবিমানে ইসরায়েলি প্রযুক্তি ও নীরব সখ্য
২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক প্রকাশ্যে এলেও, পর্দার আড়ালে তাদের ঘনিষ্ঠতা কয়েক দশক পুরোনো। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত কিংবা সোমালিল্যান্ড ও ইথিওপিয়ার মতো আঞ্চলিক ইস্যুতেও দেশ দুটি এখন একই পথে হাঁটছে। কোল জানান, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির কারণে বাবা জায়েদ ইসরায়েলকে মেনে নিতে না চাইলেও, মোহাম্মদ বিন জায়েদ নব্বইয়ের দশক থেকেই ইসরায়েলের গুণমুগ্ধ ছিলেন। ১৯৯৮ সালে ‘এভিয়েশন উইক’ সাময়িকীতে ইসরায়েলি সফটওয়্যারযুক্ত মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের কথা পড়ে তিনি সেগুলো কেনার জন্য বাবাকে রাজি করান। সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে তিনি নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করেন এবং ৮০টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেন। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার শর্ত পূরণ করতে ক্লিনটন প্রশাসনের মধ্যস্থতায় তখন গোপন ইসরায়েলি-আমিরাতি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।
ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিরোধিতা, কবিকে হত্যার অভিযোগ
ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতার বিরোধিতা করতে গিয়ে চরম মূল্য দিতে হয়েছিল দেশটির প্রখ্যাত কবি ও সাংবাদিক হাবিব আল সায়েগকে। কাতার অবরোধের কট্টর সমর্থক এবং আরব লেখক সংঘের মহাসচিব হওয়া সত্ত্বেও, ইসরায়েল ইস্যুতে তিনি সরকারের অবস্থানের সমালোচনা শুরু করেন। সতর্কবার্তা উপেক্ষা করে ২০১৯ সালের আগস্টে তিনি ‘ইসরায়েল আমাদের আসল শত্রু এবং একটি বিপজ্জনক প্রকল্প’ শিরোনামে একটি কলাম লেখেন। কোলের ভাষ্যমতে, লেখাটি প্রকাশের পর মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা বাহিনী সায়েগকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। টানা তিন দিন তার ওপর চলে অমানবিক নির্যাতন। প্লায়ার্স দিয়ে তার দাঁত উপড়ে ফেলা হয় এবং ধারালো ধাতব টুকরো লাগানো বেল্টের মতো একটি চাবুক দিয়ে পেটানো হয়। মৃত্যুর পর তার মরদেহ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে, মোহাম্মদের এক ঘনিষ্ঠ সহযোগী সেটিকে প্রায় অচেনা বলে বর্ণনা করেছিলেন। মূলত মোহাম্মদ বিন জায়েদ, কুশনার এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মিলে যে গোপন মধ্যপ্রাচ্য পরিকল্পনা সাজাচ্ছিলেন, সায়েগের লেখা সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই পরিকল্পনায় ছিল- পশ্চিম তীরের ৩০ লাখ ফিলিস্তিনির অধিকাংশকে জর্ডানে সরিয়ে নেওয়া, যাতে সেখানকার জনসংখ্যা ৯০ শতাংশ কমে যায়। বিনিময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেগেভ মরুভূমি ও জর্ডানের কিছু অংশ নিয়ে গঠিত একটি খণ্ডিত ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। যদিও পরবর্তীতে সৌদি আরব এ পরিকল্পনা থেকে পিছিয়ে আসে।
জ্যারেড কুশনার ও টম ব্যারাকের দ্বন্দ্ব
বইটিতে ট্রাম্প প্রশাসনের ভেতরের ক্ষমতার দ্বন্দ্বও স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত ও ইরাক-সিরিয়ার দূত হিসেবে কর্মরত লেবানিজ-আমেরিকান ধনকুবের টম ব্যারাক একসময় ট্রাম্পের সঙ্গে উপসাগরীয় শাসকদের সেতুবন্ধন তৈরি করেছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের উন্নয়নের জন্য আবুধাবি ও রিয়াদের অর্থায়নে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ‘মার্শাল প্ল্যান’-এর আদলে একটি তহবিল গড়তে চেয়েছিলেন। কিন্তু হোয়াইট হাউসে কুশনারের প্রভাব বাড়ার পর ব্যারাক কোণঠাসা হয়ে পড়েন। কুশনার তাকে কেবল মধ্যপ্রাচ্যের মিশরীয় অংশ দেখার অনুমতি দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ব্যারাক আমিরাতের শাসকদের কাছে তদবির করেন যেন তারা কুশনারকে বুঝিয়ে বলেন আমিরাত ব্যারাককেই দূত হিসেবে চায়। কোল লিখেছেন, ব্যারাকের কাছে বার্তাটি স্পষ্ট ছিল- কুশনার এমবিএস ও এমবিজেডের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক রাখবেন না। ২০১৭ সালের জুনে সৌদি আরব ও আমিরাত যখন কাতারের ওপর অবরোধ আরোপ করে, তখন এ দুই মার্কিন কর্মকর্তার দ্বন্দ্ব চরমে পৌঁছায়। উপসাগরীয় দেশগুলোর চাপে কুশনার অবরোধ সমর্থন করলেও, কাতারের সঙ্গে সুসম্পর্ক থাকা ব্যারাক সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সঙ্গে নিয়ে ট্রাম্পকে এ অবরোধে না জড়ানোর জন্য চাপ দিয়েছিলেন। সময়ের পালাবদলে আজ ইয়েমেন ও লোহিত সাগর ইস্যুতে রিয়াদ ও আবুধাবির সম্পর্কে ফাটল ধরলেও, কোলের এ বই সে সময়ের পর্দার আড়ালের রাজনীতিকে নতুন করে সামনে নিয়ে এল।
সূত্র: মিডল ইস্ট আই

মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যা বললেন জেলেনস্কি