ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসি আর্জেন্টিনায় ফিরছেন। কার্লোস তেভেজের বিদায়ি ম্যাচে খেলবেন তিনি। ম্যাচটি হবে ২০ ডিসেম্বর, বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। ফলে ডিসেম্বরে নিজ দেশে ফিরছেন এলএমটেন।

‘এল আপাচে’ নামে পরিচিত তেভেজ পাঁচ বছর আগে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ডের আনুষ্ঠানিক বিদায়ি ম্যাচ পিছিয়ে যাচ্ছিলো। এবার সেই ম্যাচ হতে যাচ্ছে।

মেসির আসার খবরে ম্যাচটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় মেসি ও তেভেজ আর্জেন্টিনার আক্রমণভাগে একসঙ্গে খেলেছিলেন।

বোকার সমর্থকদের কাছে মেসির উপস্থিতি অনুষ্ঠানকে আলাদা মর্যাদা দেবে। আর্জেন্টিনার মাটিতে তাকে আবার খেলতে দেখার সুযোগ এখন বিরল। কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মেসি। আর্জেন্টনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি বর্তমানে ক্লাব ফুটবল খেলেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে।

মেসি আসায় স্টেডিয়াম কানায় কানায় ভরে যাওয়ার কথা। আট বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে লা বোম্বোনেরায় ফুটবল জার্সিতে দেখার সুযোগ স্থানীয় ভক্তদের কাছে বড় আকর্ষণ। তবে মেসি আকর্ষণের কেন্দ্রে থাকলেও ম্যাচের মূল উদ্দেশ্য তেভেজকে সম্মান জানানো।

/টিই/