নিরাপত্তা শঙ্কায় সেনা ঘাঁটিতে অবস্থান ট্রাম্পের শীর্ষ মন্ত্রীদের

সিটিজেন জার্নাল ডেস্ক

হত্যার হুমকি আর দেশের ভেতরে বাড়তে থাকা রাজনৈতিক অস্থিরতার মুখে ওয়াশিংটনের সাধারণ আবাসিক এলাকা ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রায় অর্ধডজন শীর্ষ সদস্য। নিজেদের বাড়ির চেয়ে কড়া পাহারার সামরিক ঘাঁটিকেই এখন বেশি নিরাপদ মনে করছেন তারা।
সেনা ঘাঁটির কঠোর নিরাপত্তায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার।
অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জেরে দেশটি থেকে তাকে ও তার সহকর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার সপরিবারে ঘাঁটিতে উঠেছেন ভিন্ন কারণে। তার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার পাশাপাশি বাড়ির সামনেও বিক্ষোভ চলছিল।
তবে শীর্ষ বেসামরিক কর্মকর্তাদের এভাবে সামরিক ঘাঁটিতে বসবাস করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। মন্ত্রী ও কর্মকর্তারা সেখানে থাকার জন্য বাজারদর অনুযায়ী ন্যায্য ভাড়া দিচ্ছেন কি না এবং এর পেছনে কোনো আইনি ভিত্তি আছে কি না, তা খতিয়ে দেখে পেন্টাগনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, নিরাপত্তার এমন ঘেরাটোপে বন্দী হয়ে পড়ায় জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, যা একটি দেশের গণতান্ত্রিক ঐতিহ্যের জন্য মোটেও সুখকর নয়।
সূত্র: সিএনএন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যা বললেন জেলেনস্কি