ইরানজুড়ে ব্যাপক বোমাবর্ষণ, নিহত ৩৪

ইরানজুড়ে ব্যাপক বোমাবর্ষণ, নিহত ৩৪
সিটিজেন ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে রাতভর ব্যাপক বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শহরের পূর্ব, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে একাধিক স্থানে হামলার খবর পাওয়া গেছে।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে উল্লেখযোগ্য হামলাটি হয় শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাস লক্ষ্য করে চালানো ওই হামলায় ভবনসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কাছাকাছি একটি গ্যাস স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়।
এটি গত কয়েক সপ্তাহে চতুর্থ বিশ্ববিদ্যালয়, যা হামলার শিকার হলো। এতে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও হাসপাতাল, স্কুল এবং তেল ও ইস্পাত খাতের বিভিন্ন অবকাঠামোতে হামলার পরিধি বাড়ছে বলে দাবি করা হচ্ছে।
রাজধানীর বাইরে কারাজ, তেহরান, শিরাজ, ইসফাহান ও বুশেহরসহ বিভিন্ন শহরে বিমান হামলা অব্যাহত রয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
ইরানের ওপর সর্বশেষ মার্কিন-ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তেহরান প্রদেশে হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। এছাড়া তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরের একটি আবাসিক এলাকায় হামলায় পাঁচজন এবং বন্দর-ই-লেঙ্গেহে আরও ৬ জন নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা