হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০: ৪২

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউসের বাইরের দৃশ্য। ছবি: এপি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) মধ্যরাতের পর এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গুলির শব্দ শোনার পরপরই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত পার্কসহ আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালান।
তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, বর্তমানে হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তের কারণে সংশ্লিষ্ট এলাকার কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরিস্থিতি বিবেচনায় পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়। সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: বিবিসি

/এমএকে/