শিরোনাম

প্রাথমিকে অনলাইন ক্লাস নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিকে অনলাইন ক্লাস নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

হাম এবং জ্বালানি সংকট প্রেক্ষাপটে দেশের স্কুল-কলেজগুলোয় অনলাইন ক্লাসের প্রস্তাব উঠেছে। তবে প্রাথমিক বিদ্যালয়ে সরকার অনলাইন ক্লাসের দিকে যাবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী জুন-জুলাই শিক্ষা ক্ষেত্রে আসছে নতুন কিছু পদক্ষেপ। তার পরিপ্রেক্ষিতেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা আনন্দময় ও নিবিঘ্ন করতে সরকার এরইমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। বিনামূল্যে নতুন ইউনিফর্ম বিতরণ, টিফিন বিতরণসহ বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিন বেলা ১০টায় হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন ৷

এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিলসহ অন্যান্য স্বাস্থ্যগত উন্নয়নের ব্যাপারেও খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

/এসবি/