শিরোনাম

বৈশাখে ভারতে ইলিশ যাবে কিনা সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
বৈশাখে ভারতে ইলিশ যাবে কিনা সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখের শুভেচ্ছা হিসেবে এবার ভারতে ইলিশ মাছ যাচ্ছে কিনা– সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্ভর করছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ এই মন্তব্য করেন।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রতি বছরই পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ মাছ পাঠানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চর্চা বন্ধ ছিল। সেটি আবার চালু হবে কিনা– জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা ইলিশ মাছ উৎপাদন ও সংরক্ষণ করে থাকি। ভারতে ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্তটা প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে।