শিরোনাম

মধ্য ইসরায়েলের ১৫ স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত

সিটিজেন ডেস্ক
মধ্য ইসরায়েলের ১৫ স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত
মধ্য ইসরায়েলে ইরানের হামলা। ছবি: সংগৃহীত

ইরানের সাম্প্রতিক হামলার পর মধ্য ইসরায়েলের পেতাহ টিকভায় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩৪ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়েনেট নিউজ।

প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলজুড়ে ‘অন্তত ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে’ এবং তেল আবিবের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

চ্যানেল ২ টেলিভিশন জানিয়েছে, গুশ দান ও বনি ব্রাক এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে এবং তেল আবিবে একটি ভবনে সামান্য ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। গত এক মাসের অধিক সময় ধরে চলা এই সংঘাতে ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দুই হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/