শিরোনাম

সাড়ে ৩ লাখ জেলে পরিবারকে সহায়তা দেবে সরকার

বিশেষ প্রতিনিধি
সাড়ে ৩ লাখ জেলে পরিবারকে সহায়তা দেবে সরকার
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সিটিজেন জার্নাল

জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দেশের ৩ লাখ ৬৭ হাজার জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার। এর পাশাপাশি দেওয়া হচ্ছে আটা, ডাল ও ভোজ্যতেল।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, প্রতিটি জেলে পরিবার মাসে ৪০ কেজি করে চাল পাচ্ছে। এ কর্মসূচির আওতায় মোট ৫৮ হাজার ৭২০ মেট্রিক টন ভিজিএফ চাল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ইলিশের প্রজনন মৌসুমে ৬ লাখ ১৯ হাজার ৩১২টি জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৪৮২ টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরির বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার। এ জন্য ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বকনা বাছুরসহ বিভিন্ন উপকরণ বিতরণ এবং ট্রেডভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

/এসএ/