শিরোনাম

ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

সিটিজেন ডেস্ক
ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংসের দাবি নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনী ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংস করেছে। এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অর্থের উৎস ভেঙে দিচ্ছেন।

এক পৃথক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ইরানের দুটি বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এর ফলে দেশটির ৮৫ শতাংশের বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি অকার্যকর হয়ে পড়েছে।

ইরানের আসালুয়ের একটি স্থাপনা দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো, দাবি আইডিএফের।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনা, জ্বালানি কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোর ওপর পাল্টা হামলা চালাচ্ছে।

সূত্র: বিবিসি

/জেএইচ/