ইরানে ইসরায়েলের লক্ষ্য কী, জানালেন নেতানিয়াহু

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান সরকারকে নতুন হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সরকারকে উৎখাত করতে ইসরাইল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি। তার দাবি, ইরানের সরকার পতনের মাধ্যমে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও নির্মূল করা সম্ভব হবে।
লেবানন সীমান্তবর্তী ইসরাইলের কিরিয়াত শমোনায় নতুন তেল হাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে নেতানিয়াহু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হিজবুল্লাহকে পিছু হটানোর ক্ষেত্রে ইসরাইলি সামরিক বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
‘কাজ শেষ করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। এটি বিষাক্ত অক্টোপাসের মাথা। মাথা কেটে ফেললে পুরো শরীর ধসে পড়বে। এরপর লেবাননের সঙ্গেও আমাদের শান্তি প্রতিষ্ঠিত হবে,’ যোগ করেন তিনি।
নেতানিয়াহু বলেন, ইরানের সরকারকে উৎখাত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। দুই দিন আগেও এ নিয়ে তার সঙ্গে আমার কথা হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইরান সরকার যতদিন ক্ষমতায় থাকবে, এমনকি তারা বিধ্বস্ত ও পরাজিত হলেও আবারও পারমাণবিক বোমা তৈরি এবং নিজেদের আঞ্চলিক জোট পুনর্গঠনের চেষ্টা করবে। তাই ইরানের সরকারকে উৎখাত করাই এ ধরনের হুমকি ঠেকানোর একমাত্র উপায়। এরপর হিজবুল্লাহকে নির্মূল করার পথও সহজ হবে।
সূত্র: টাইমস অব ইসরাইল

মিসরকে সিনাই উপদ্বীপ হারানোর হুমকি ইসরায়েলি মন্ত্রীর