২১ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২১ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনা

৪৮০ – এথেন্স পোতাশ্রয়ের নিকটবর্তী সাগরে মালমিসের যুদ্ধ শুরু হয়।

১৫৬৮ – স্পেনের ডিউক অব আলবা উইলিয়াম দ্য সাইলেন্টের নেতৃত্বাধীন ওলন্দাজ বিদ্রোহী বাহিনীকে পরাজিত করেন।

১৫৭২ – আশি বছরের যুদ্ধে ৩ হাজার স্পেনীয় সৈন্য এক রাতে পনেরো মাইল জলাভূমি পেরিয়ে গোসের অবরোধ মুক্ত করে।

১৭৪০ – ফ্রান্স, প্রুশিয়া, বাভারিয়া ও স্যাক্সনি প্র্যাগমেটিক স্যাংশন মানতে অস্বীকৃতি জানায়। এর ফলে অস্ট্রীয় উত্তরাধিকার যুদ্ধ শুরু হয়।

১৭৮১ – অস্ট্রিয়ায় সীমিত ধর্মীয় স্বাধীনতা প্রদান করে সহনশীলতার পেটেন্ট অনুমোদিত হয়।

১৭৯৮ – কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরের মুসলিম জনতা ও দখলদার ফরাসি সেনাদের বিরুদ্ধে অভ্যুত্থান শুরু করে। এতে ছাত্রসহ প্রায় ৩ হাজার মানুষ শহিদ হয়।

১৮০৩ – লুইজিয়ানা ক্রয় অনুমোদন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট।

১৮১৮ – ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত এক চুক্তি বলে ৪৯ ডিগ্রি অক্ষরেখাকে আমেরিকা ও কানাডার সীমানা হিসাবে নির্ধারণ করা হয়।

১৮২৭ – ভূমধ্যসাগরে নভারুন নামক উপসাগরে ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্সের সঙ্গে ওসমানীয় খেলাফতের মধ্যে সমুদ্র যুদ্ধ সংঘটিত হয়।

১৮৫৪ – অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। এর চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।

১৮৮৩ – পেরু ও চিলি আনকোন চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে তারাপাকা প্রদেশ চিলির কাছে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে পেরুর অংশগ্রহণ শেষ হয়।

১৯০৪ – চিলি ও বলিভিয়া শান্তি ও বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর করে। এটা দুই দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করে।

১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালির ক্ষমতা দখল করেন।

১৯৩৫ – চীনা কমিউনিস্ট পার্টির সশস্ত্র বাহিনী গণমুক্তি ফৌজের এক বছর আগে শুরু করা লং মার্চ সমাপ্ত হয়।

১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধদ্ধে জার্মান-অধিকৃত সার্বিয়ায় ক্রাগুয়েভাৎস গণহত্যায় হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা হয়।

১৯৪৪ – গুয়াতেমালায় গণ-অভ্যুত্থানে একনায়কতন্ত্রের অবসান ঘটে।

১৯৪৪ – সোভিয়েত ইউনিয়নের বাহিনীর সাহায্যে বেলগ্রেড মুক্ত করে যুগোস্লাভিয়ার বাহিনী।

১৯৪৫ – মিশর, সিরিয়া, ইরাক, লেবানন নিয়ে আরব লীগ গঠন করা হয়।

১৯৬১ – সোভিয়েত নৌবাহিনী সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সশস্ত্র পরীক্ষা চালায়।

১৯৬২ – ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

১৯৬৩ – মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় পণ্য রফতানি নিষিদ্ধ করে।

১৯৬৪ – আফগানিস্তানের পার্লামেন্ট নতুন সংবিধান অনুমোদন করে।

১৯৭০ – সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৭৩ – রাণী দ্বিতীয় এলিজাবেথ সিডনি অপেরা হাউস উদ্বোধন করেন।

১৯৮২ – উয়েফা কাপে এফসি স্পার্টাক মস্কো ও এইচএফসি হারলেমের মধ্যে খেলার সময় লুজনিকি বিপর্যয়ে ৬৬ জন পদদলিত হয়ে নিহত হন।

১৯৯১ – শক্তিশালী ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।

১৯৯২ – আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।

২০০৫ – বাংলাদেশের জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপে পরিগণিত হয়।

২০১১ – বিদ্রোহী বাহিনী লিবীয় নেতা মুয়াম্মর গাদ্দাফি ও তার ছেলে মুতাসিম গাদ্দাফিকে সির্তে আটক করে হত্যা করে। যার মাধ্যমে প্রথম লিবীয় গৃহযুদ্ধ শেষ হয়।

২০১৭ – সিরীয় গৃহযুদ্ধে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস রাক্কা অভিযানে বিজয় ঘোষণা করে।

২০২২ – লিজ ট্রাস যুক্তরাজ্যের রাজনৈতিক সংকটের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা পদ থেকে পদত্যাগ করেন।

জন্ম

১৭৮৬ - ফেলিক্স কেরি; উইলিয়াম কেরির পুত্র ও বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ এবং এনসাইকোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণের বঙ্গানুবাদক।

১৮৫৪ - আর্ত্যুর র‍্যাঁবো; ফরাসি কবি।

১৮৫৯ - যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি; বাঙালি পণ্ডিত ও বাঙলা শব্দকোষ প্রণেতা।

১৮৭১ - অতুলপ্রসাদ সেন; বাঙালি কবি, গীতিকার এবং গায়ক।

১৮৯১ - জেমস চ্যাডউইক; ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও নিউট্রনের আবিষ্কারক।

১৯৪৭ - শুভাপ্রসন্ন; ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।

১৯৫৭ - কুমার শানু; ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী।

১৯৬৬ - বিক্রম ঘোষ; ভারতীয় বাঙালি তবলা বাদক।

১৯৬৭ - মনিকা আলী; বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক।

২০০০ - আশফাকুল হক (আশফাক); বাংলাদেশি কবি।

মৃত্যু

৯০৯ - মোহাম্মদ ইবনে দাউদ জাহেরি; ইসলামি ফেকাহ শাস্ত্রবিদ।

১৮৯০ - স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন; পর্যটক ও লেখক।

১৯৬১ - বিরজাশঙ্কর গুহ; আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি নৃ-বিজ্ঞানী।

১৯৬৪ - হার্বার্ট হুভার; মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।

১৯৮৯ - স্যার জন অ্যান্থনি কোয়েল; ইংরেজ অভিনেতা ও মঞ্চ নির্দেশক।

১৯৯২ - কাজী জহির; চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।

১৯৯৩ - বারীন দত্ত; কমিউনিস্ট নেতা।

২০১২ - অলি আহাদ; বাংলাদেশের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক।

২০২৫ - আসরানী; ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক।

/জেএইচ/