শিরোনাম

বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিতে কড়া বার্তা ইরানের

সিটিজেন ডেস্ক
বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিতে কড়া বার্তা ইরানের
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন জরুরি সেবাকর্মীরা। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম এবং বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের কোনো বিদ্যুৎকেন্দ্রে নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার যে হুমকি দিয়েছেন, মূলত তারই প্রতিক্রিয়া হিসেবে তেহরানের পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হলো।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি বলেছেন, তাদের সম্ভাব্য পাল্টা আঘাত কেবল জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট পানিশোধনাগার বা ডিস্যালাইনেশন প্ল্যান্ট এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

সূত্র: আল-জাজিরা

/এমএকে/