হবিগঞ্জে সড়কে ঝরলো ৪ প্রাণ

হবিগঞ্জে সড়কে ঝরলো ৪ প্রাণ
হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জনের প্রাণহানি হয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (২২ মার্চ) সকালে মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন– পিকআপ ভ্যানের চালক ইব্রাহিম, আসমা আক্তার ও তার ছেলে সজিব। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বাসের সঙ্গে সংঘর্ষে বাসাবাড়ির মালামাল বোঝাই একটি পিকআপ মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা পিকআপ ভ্যানের চালক ও যাত্রী ছিলেন।
এসআই ইউসুফ গণমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।