শিরোনাম

হরমুজ প্রণালি খুলতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি খুলতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্ধারিত এ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথ খুলে দেওয়া না হলে ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন।

ওই পোস্টে ট্রাম্প স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ‘ঠিক এ মুহূর্ত থেকে’ শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ধরনের ‘হুমকি ছাড়াই’ ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিতে হবে।

ট্রাম্প তার অ্যাকাউন্টে পোস্টটি করেন গত শনিবার (২১ মার্চ) রাত ১১টা ৪৪ মিনিটে। সেই হিসাব অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি মেনে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরান আগামীকাল সোমবার (২৩ মার্চ) রাত ১১টা ৪৪ মিনিট পর্যন্ত সময় পাচ্ছে। তেহরানের স্থানীয় সময় অনুযায়ী তা সোমবার দিবাগত রাত ৩টা ১৪ মিনিটে শেষ হবে।

এ সময়ের মধ্যে ইরান কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

/এমএকে/