ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স- মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ফেনী সংবাদদাতা

ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। গুরুতর আহত হয়েছে আরও ৪ জন।
রবিবার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাসের সুপারভাইজার ও অ্যাম্বুলেন্সের চালকের কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ কিছু গণপরিবহনের জটলা লেগে যায়। এরপর বেপরোয়া গতিতে আসা একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কারও নাম-পরিচয় জানা যায়নি।