বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০
বান্দরবান সংবাদদাতা

ঢাকা থেকে বান্দরবানগামী পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) ভোরে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনার পর পর্যটকদের উদ্ধারে সহযোগিতার জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এতে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে সহযোগিতা করেন। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহত পর্যটকদের উদ্ধার করে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রায় ২০ জন আহত হয়েছেন।