ইসরায়েলের ৫ শহরে হামলা, ২ শতাধিক নিহতের দাবি আইআরজিসির

সিটিজেন ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তাদের দাবি, এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া ১৯ জনের আঘাত মাঝারি ধরনের।
এদিকে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় শহরটির একটি তিনতলা ভবন ধসে পড়ার ও অন্তত ৩৯ জন আহত হয়েছে খবর পাওয়া গেছে।
শনিবার (২১ মার্চ) হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো।
ডিমোনা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ইসরায়েলের নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। ধারণা করা হয়, ডিমোনার বাইরের এই স্থাপনাটিতে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। যদিও ইসরায়েল কখনোই নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
সূত্র: আল–জাজিরা