এখনই ডিলিট করুন গুগল ও অ্যাপল স্টোরে থাকা এই ৯টি অ্যাপ!

সিটিজেন ডেস্ক

আমরা অনেকেই স্মার্টফোনের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত থাকি এই ভেবে যে, অ্যাপগুলো তো গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকেই নামানো। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় পাওয়া গেছে ভিন্ন তথ্য। অফিসিয়াল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলেই যে, আপনি শতভাগ নিরাপদ-এমন ধারণা বড় বিপদের কারণ হতে পারে। বিশেষ করে জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটের নাম ও লোগো নকল করে তৈরি করা একগুচ্ছ অ্যাপ এখন ব্যবহারকারীদের সর্বস্বান্ত করার জন্য মরিয়া হয়ে আছে।
গবেষকদের মতে, অ্যাপল অ্যাপ স্টোরে প্রায় ২০ লাখ এবং গুগল প্লে-স্টোরে প্রায় ৩০ লাখ অ্যাপ রয়েছে। এই বিশাল সংখ্যক অ্যাপের ভিড়ে হ্যাকাররা এমন কিছু অ্যাপ তৈরি করেছে যা দেখতে হুবহু আসল ওয়ালেটের মতো। এ ধরনের অর্ধশতাধিক ক্ষতিকর অ্যাপের খোঁজ পাওয়া গেছে, যার মধ্যে ৯টি ডিজিটাল ওয়ালেট অ্যাপকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে লাল তালিকাভুক্ত করা হয়েছে। এই অ্যাপগুলো কেবল ব্যবহারকারীর ডিভাইসে নজরদারিই চালায় না, বরং তার গোপন তথ্য ও ডিজিটাল সম্পদ চুরির মাধ্যমে আপনাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে।
ঝুঁকিপূর্ণ অ্যাপগুলো হলো-
- প্যানকেক সোয়্যাপ
- সুয়েত ওয়ালেট
- হাইপারলিকুইড
- রেইডিয়াম
- বুলএক্স ক্রিপ্টো
- ওপেনওসিয়ান এক্সচেঞ্জ
- মিটিওরা এক্সচেঞ্জ
- সুশিসোয়্যাপ
- হার্ভেস্ট ফিনান্স ব্লগ
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে,চিহ্নিত ৯টির মধ্যে কোনো অ্যাপ যদি স্মার্টফোনে আগে থেকেই ইনস্টল করা থাকে, তবে দ্রুত সেগুলো ডিলিট/আনইনস্টক করতে হবে। এসব ভুয়া ওয়ালেটে কোনো অর্থ লেনদেন করলে বা খোয়া গেলে তা ফেরত পাওয়ার কোনো আইনি বা প্রযুক্তিগত সুযোগ নেই। যেকোনো অ্যাপ নামানোর আগে তার ডেভেলপার কে, রেটিং কেমন এবং ব্যবহারকারীদের রিভিউ কি-তা ভালো করে যাচাই করে নিতে হবে। অ্যাপের আইকন বা লোগো আসল কি না, তা-ও খুঁটিয়ে দেখতে হবে। প্রতারক চক্র প্রতিনিয়ত তাদের কৌশলে পরিবর্তন আনছে।
তাদের মতে, এই ৯টি অ্যাপের বাইরেও আরও অনেক ক্ষতিকর অ্যাপ লুকিয়ে থাকতে পারে। তাই কোনো অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে 'হুজুগে' না মেতে সজাগ থাকাই হলো ডিজিটাল নিরাপত্তার একমাত্র কবচ।