৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা
সিটিজেন ডেস্ক

যত দিন যাচ্ছে ততই জটিল আকার ধারণ করছে মধ্যপ্রাচ্য সংঘাত। একদিকে হরমুজ প্রণালি খোলা নিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে টোলের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের শর্তে হরমুজ প্রণালি খুলবে বলে ইরানের কঠিন অবস্থান। তবে এর মাঝেও যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির শর্ত নিয়ে চলা এই আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আঞ্চলিক চারটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্যের স্বাধীন যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
সূত্র: রয়টার্স