শিরোনাম

রাজশাহী মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে আরও ২০ জন রোগী ভর্তি হয়েছে। ফলে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১১ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ শিশু। তাই হামের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি।

/এফআর/