ইস্টার সানডেতে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ১৪
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮: ৫০

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলি হামলার স্থান থেকে ধোঁয়া উঠছে। ছবি: আল জাজিরা
রবিবার (৫ এপ্রিল) ইস্টার সানডের দিন দক্ষিণ লেবানন এবং রাজধানী বৈরুত জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন এবং দক্ষিণ লেবাননে ৬ সদস্যের এক পরিবারসহ ১০ জন নিহত হন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বৈরুতের জনাহ এলাকায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন আহত হয়েছেন। সংবাদ সংস্থা এএফপিকে একটি চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে, দেশের বৃহত্তম সরকারি চিকিৎসা কেন্দ্র রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে প্রায় ১০০ মিটার দূরে এই হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছোঁড়ার পর, গত ২ মার্চ থেকে লেবানন জুড়ে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে রবিবার হিজবুল্লাহ দাবি করেছে, তারা লেবানন উপকূল থেকে ১২৬ কিলোমিটার দূরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজে ক্রুজ মিসাইল ছুঁড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং আল জাজিরাও দাবিটি যাচাই করতে পারেনি।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা শুরু করেছে, তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি। এর আগে শনিবার (৪ এপ্রিল) ইসরায়েল লেবানন ও সিরিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য ও যাতায়াত পথ মাসনা সীমান্ত ক্রসিংয়ে হামলার হুমকি দেয়। এর ফলে লেবানন অংশে দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া হয়। সিরিয়ার বর্ডার অ্যান্ড কাস্টমস কর্তৃপক্ষের কর্মকর্তা মাজেন আলুশ জানান, সিরিয়া অংশে জদেইদেত ইয়াবুস নামে পরিচিত ক্রসিংটি কেবল বেসামরিক কাজে ব্যবহৃত হয়। তবে ইসরায়েলি হুমকির কারণে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
লেবানন কর্তৃপক্ষের মতে, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ১২৬ জন শিশুসহ ১,৪০০ জনের বেশি মানুষ নিহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবারের হামলায় দক্ষিণ লেবাননের কফার হাত্তা শহরে চার বছরের এক শিশু ও এক সেনাসহ সাতজন নিহত হন। এছাড়াও লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়, রবিবার ভোরে দক্ষিণ লেবাননে আরেকটি বিমান হামলায় অন্তত তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা

/এমএকে/