মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী

সিটিজেন জার্নাল ডেস্ক

উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট রবিবার (১৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে এ অঞ্চলে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে এখন তিনটিতে দাঁড়িয়েছে।
অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সেনা মোতায়েনের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন এ অঞ্চলে লড়াই নতুন করে তীব্র আকার ধারণ করেছে। রবিবার বাহরাইনে ড্রোন হামলার দায় স্বীকার করে ইরান এ যুদ্ধে চলমান হামলার বিরতির অবসান ঘটিয়েছে। এর আগে শুক্রবারও (১৩ নভেম্বর) বাহরাইনের ওপর ড্রোন হামলা চালিয়েছিল ইরান।
এদিকে পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধটি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন বলে শুক্রবার এক কর্মকর্তা জানিয়েছেন।
তবে গত কয়েক মাসের কূটনীতিও এ যুদ্ধের কোনো স্থায়ী সমাধানে ব্যর্থ হয়েছে। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়েই মূলত এ যুদ্ধের সূচনা হয়েছিল।
সূত্র: গালফ নিউজ

ইসরায়েলের থেকে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন নেতানিয়াহু: বাইডেন