ইসরায়েলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি

সিটিজেন জার্নাল ডেস্ক

ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্ট বা নেসেটের অস্থায়ী ডেপুটি স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন আরব নেতা আহমদ তিবি। সোমবার (১৬ নভেম্বর) ইসরায়েলি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েল ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নেসেটের আয়োজন কমিটিতে এক উত্তপ্ত বিতর্কের পর ১৩-৯ ভোটে নয়জন অস্থায়ী ডেপুটি স্পিকারের একটি তালিকা অনুমোদন করা হয়। ভোটাভুটিতে বিরোধী দলের আইনপ্রণেতারা এ তালিকার পক্ষে সমর্থন দিলেও ক্ষমতাসীন জোটের সদস্যরা বিপক্ষে ভোট দেন।
মূলত প্রার্থীদের জন্য আলাদাভাবে ভোট না নিয়ে পুরো তালিকার ওপর একটি একক ভোটের ব্যবস্থা করা হয়েছিল। এর ফলে জোটের সদস্যরা প্রস্তাবটির বিরোধিতা করলেও তালিকায় থাকা লিকুদ পার্টি এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলোর প্রতিনিধিরাও শেষ পর্যন্ত অনুমোদন পেয়ে যান।
অনুমোদিত এ ৯ জনের তালিকায় আহমদ তিবি ছাড়াও রয়েছেন ইতান গিঞ্জবার্গ, ইয়ার ফিঙ্ক, ওয়ালিদ তাহা, লিমোর সন হার-মেলেচ, মাইকেল মালকিয়েলি, ওডেড ফরার, ইতজাক পিন্ড্রাস এবং বোয়াজ বিসমাথ। ভোটের আগে থেকেই জোটের আইনপ্রণেতারা তিবির নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন।
আহমদ তিবি ‘তা’আল’ নামে পরিচিত ‘আরব মুভমেন্ট ফর চেঞ্জ’-এর নেতৃত্বে আছেন। ১৯৯৯ সাল থেকে নেসেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এ রাজনীতিক এর আগেও ডেপুটি স্পিকারের পদে ছিলেন।
২৭ অক্টোবর ইসরায়েলে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের পর এ নতুন নিয়োগ দেওয়া হলো। নির্বাচনে ১২০ সদস্যের নেসেটে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্লক ৫৩টি এবং গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ব্লক ৪৮টি আসন পায়। বাকি ১৯টি আসন যায় আরব দলগুলোর দখলে।
নির্বাচনে নেতানিয়াহু বা আইজেনকট- কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নতুন সরকার গঠনের সমীকরণে আরব দলগুলো এখন বড় নির্ণায়ক শক্তি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ ৮ নভেম্বর আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

বৃষ্টি ও শীতে বিপর্যস্ত বাস্তুচ্যুত গাজাবাসী