ইসরায়েলের থেকে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন নেতানিয়াহু: বাইডেন

সিটিজেন জার্নাল ডেস্ক

গাজা যুদ্ধ চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার মার্কিন অনুরোধ উপেক্ষা করেছেন এবং ইসরায়েলের কল্যাণের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’-তে এমনই বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন। সম্প্রতি সিএনএন-এ প্রকাশিত বইটির কিছু অংশে ৭ অক্টোবরের হামলার পর দুই নেতার সম্পর্কের চরম অবনতির চিত্র ফুটে উঠেছে।
৪৮০ পৃষ্ঠার বইটি মঙ্গলবার (১৭ নভেম্বর) বাজারে আসার কথা রয়েছে। বইয়ে বাইডেন লিখেছেন, সংঘাতের শুরু থেকেই আমি বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়ে আসছিলাম। তার দাবি, ফিলিস্তিনিদের প্রাণহানি বাড়তে থাকায় ইসরায়েলের ভাবমূর্তি ও মার্কিন সমর্থন যে কমছে, তা নেতানিয়াহু জানতেন। তবুও তিনি নিজের অবস্থান বদলাননি। বাইডেন ক্ষোভ প্রকাশ করে বলেন, যখনই আমরা এ বিষয়ে তাদের প্রশ্ন করেছি, ইসরায়েলিদের কাছে সবসময়ই কোনো না কোনো ব্যাখ্যা বা অজুহাত ছিল, কিন্তু ফলাফল একই ছিল।
বাইডেন আরও লিখেছেন, বিবি এমন প্রতিশ্রুতি দিতে দ্বিধা করতেন না যা রাখার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই তার ছিল না। তিনি স্মরণ করেন, একজন রাষ্ট্রনায়কের মতো চিন্তা করতে এবং শুধু নিজের স্বল্পমেয়াদী রাজনৈতিক প্রয়োজন নয়, ইসরায়েলের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করতে তার ব্যর্থতায় আমি হতাশ হয়েছিলাম।
বাইডেনের আগেই তার প্রশাসনের সাবেক কর্মকর্তারাও নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের তিক্ততার কথা সামনে এনেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক সমন্বয়কারী ব্রেট ম্যাকগুর্ক গত মাসে প্রকাশিত তার ‘ব্রিঙ্ক’ বইয়ে ২০২৪ সালের এপ্রিলে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ৭ কর্মীর মৃত্যুর পর বাইডেন ও নেতানিয়াহুর তীব্র বাদানুবাদের কথা উল্লেখ করেন। এছাড়া ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়েও দুই নেতার মতবিরোধ ছিল। বাইডেনের আশঙ্কা ছিল এতে জিম্মি উদ্ধার আলোচনা ভেস্তে যাবে। তবে ম্যাকগুর্কের মতে, আলোচনার অচলাবস্থার জন্য হামাসই বেশি দায়ী। অন্যদিকে, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উপদেষ্টা ফিল গর্ডন জানান, ২০২৪ সালের জুলাইয়ে নেতানিয়াহুর কিছু বাড়তি শর্তের কারণে যুদ্ধবিরতি চুক্তি ছয় মাস পিছিয়ে যায়, এর ফলে আরও প্রায় ৯ হাজার ফিলিস্তিনি ও বেশ কয়েকজন জিম্মির মৃত্যু হয়।
এদিকে, কমলা হ্যারিসও গত বছর প্রকাশিত তার ‘১০৭ ডেজ’ বইয়ে নেতানিয়াহু ও বাইডেন-উভয়েরই সমালোচনা করেছেন। হ্যারিস লিখেছেন, নেতানিয়াহু গাজায় কঠোর পদক্ষেপের আশায় ডোনাল্ড ট্রাম্পকেই ক্ষমতায় দেখতে চেয়েছিলেন। তার ভাষায়, তিনি চেয়েছিলেন ট্রাম্পই যেন তার সামনে বসেন। পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি যথেষ্ট সহানুভূতি না দেখানোর জন্য বাইডেনেরও সমালোচনা করেন হ্যারিস।
সূত্র: জেরুজালেম পোস্ট

ইসরায়েলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি