এএফসি সভাপতির ঢাকা সফর বাতিল

এএফসি সভাপতির ঢাকা সফর বাতিল
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

চলতি নভেম্বর এর ২০-২২ তারিখ ঢাকা সফরের সূচি ছিল এএফসি সভাপতি শেখ সালমানের। তবে শেষ পর্যন্ত এএফসি সভাপতি বাংলাদেশ সফর বাতিল করেছেন।
আগামী ১৮ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে এএফসি অ্যাওয়ার্ড নাইট। ঐ অনুষ্ঠান শেষ করে নিজ দেশ বাহরাইন যাওয়ার আগে বাংলাদেশে আসার কথা ছিল শেখ সালমানের। থাইল্যান্ড থেকে এখন সরাসরি নিজ দেশে যাবেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এএফসি সভাপতির কার্যালয় ব্যক্তিগত কারণে সফর বাতিলের বিষয়ে অবহিত করেছে।
ফুটবলসংশ্লিষ্টদের ধারণা, ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সালমান তাই সফর স্থগিত করেছেন।
এর আগে গত বছর এএফসি সভাপতির ঢাকায় আসার সূচি ছিল। জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাকে প্রধান অতিথি রেখে বাফুফে পরিকল্পনা করেছিল। গত বছরও ব্যক্তিগত কারণে তিনি বাংলাদেশ সফর বাতিল করেন।
এএফসি অ্যাওয়ার্ড নাইটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দু'টি ক্যাটাগিরতে মনোনয়ন পেয়েছে।

জায়েদের ১০ উইকেটে জয় পেলো সিলেট