২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল
মুমিনুল হক

কোনোভাবেই উইকেটের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ দল। জুটি ভাঙতে নাজমুল হোসেন শান্ত বোলিংয়ে আনেন পার্ট-টাইমার স্পিনার মুমিনুল হককে। নিজের করা প্রথম ওভারের পঞ্চম বলেই জুটি ভাঙলেন তিনি।

জুবায়ের হামজা ৮৩ রান করে উইকেটকিপার লিটনের হাতে ধরা পড়েন। এজ হন তিনি। তাতে ভাঙে দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটি।

টেস্ট ক্রিকেটে বাঁ-হাতি মুমিনুলের এটি ১২তম উইকেট। দলের দরকারের সময় বল হাতে কাজে এলেন মুমিনুল। প্রথম ইনিংসে ব্যাট হাতে তিনি করেছিলেন শূন্য রান।

অবশ্য আকারম্যান পেয়ে গেছেন তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৪ ওভারে ২ উইকেটে ২০৭ রান। অ্যাকারম্যান ১০৭ রান করে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৪০০ রানে। সেঞ্চুরি করেন তাওহীদ হৃদয় ও লিটন দাস।

/টিই/