পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, ভাঙচুর ও গুলি

সিটিজেন জার্নাল ডেস্ক

পশ্চিম তীরের নাবলুস শহরের আশপাশের দুটি জনপদে আবারও হানা দিয়েছে ইসরায়েলি সেনারা। সোমবার (১৬ নভেম্বর) বেইত ফুরিক ও বেইতা শহরে ঢুকে তারা বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানোর পাশাপাশি ব্যাপক ভাঙচুর ও স্থানীয়দের ওপর চড়াও হয়।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার (WAFA) তথ্যমতে, নাবলুসের পূর্ব দিকের শহর বেইত ফুরিকে ঢুকে একের পর এক দোকানে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে থাকা মালামাল ও প্রয়োজনীয় সরঞ্জাম তছনছ করে ফেলা হয়। বাধা দিতে গেলে বা সামনে পড়লে বেশ কয়েকজন সাধারণ ফিলিস্তিনিকে বেধড়ক মারধর করে সেনারা।
এদিকে নাবলুসের দক্ষিণে অবস্থিত বেইতা শহরেও একই সময়ে অভিযান চালানো হয়। সেখানে বেশ কিছু ফিলিস্তিনি পরিবারের বসতবাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। একপর্যায়ে তারা আতঙ্ক ছড়াতে নির্বিচারে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। তবে ভোররাতের এ আকস্মিক অভিযানে ঠিক কতজন আহত হয়েছেন বা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা