যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার দাবি নাকচ ইরানের

সিজেডএন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে ইরানি কূটনীতিকদের তাড়িয়ে দেওয়ার ওয়াশিংটনের করা দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি মেনেই ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, জাতিসংঘের অধিবেশন শেষে ইরানি মিশনকে পুরো প্রতিনিধিদল নিয়ে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিন্তু দুজন ইরানি কূটনীতিক সে নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে তাদের জোরপূর্বক বের করে দেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া প্রতিক্রিয়া জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন দাবি নাকচ করে তিনি লেখেন, ‘আগে চলে যাওয়া একজন ছাড়া, জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানকারী সকল ইরানি কূটনীতিক নির্ধারিত সময় অনুযায়ীই যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।’
আরাঘচি আরও বলেন, কূটনীতিকদের বহিষ্কার করে গর্ববোধ করা অনুপযুক্ত এবং এটি হতাশা ও পরাজয়েরই বহিঃপ্রকাশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এ দৃষ্টিভঙ্গি জাতিসংঘের আয়োজক রাষ্ট্র হিসেবে প্রদত্ত বাধ্যবাধকতার সঙ্গেও অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা কার্যত ছেড়ে দিয়েছে: ট্রাম্প