আইপিএল নিলামে নেই মোস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
আইপিএল নিলামে নেই মোস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি
মোস্তাফিজুর রহমান

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের গেল আসরে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে ক্রিকেটবিশ্ব। আসন্ন আইপিএল নিলামে থাকছে না মোস্তাফিজের নাম। ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় জায়গা হয়নি বাঁহাতি এই পেসারের।

ক্রিকবাজ তাদের এক রিপোর্টে জানিয়েছে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক নিলাম তালিকায় ফিজের নাম না থাকলেও বাংলাদেশের ১১ জনের নাম রয়েছে।

আইপিএলের গেল মৌসুমে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। তখন বলা হয়েছিল নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে।

এরপর থেকেই আসন্ন আইপিএল নিলামে মোস্তাফিজের নাম নিবন্ধন করা নিয়ে আলোচনা চলছিল।

এদিকে আইপিএল নিলামে নিবন্ধন করেননি সাকিব আল হাসানও।

নিলামের প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।

/টিই/