জাল দলিল করে জমি দখল, আইনি প্রতিকার পাবেন যেভাবে

সিটিজেন জার্নাল ডেস্ক

দেশে প্রায়ই জমি নিয়ে বিরোধ, জাল দলিল তৈরি, ভুয়া খতিয়ান এবং প্রতারণার মাধ্যমে সম্পত্তি দখলের ঘটনা সামনে আসে। বিশেষ করে ভূমি অফিসগুলোতে গেলে এই চিত্র অহরহ দেখা যায়। এসব ঘটনায় প্রকৃত মালিকানা থাকা সত্ত্বেও জমি ফিরে পেতে দীর্ঘ আইনি লড়াই করতে হয়। তবে অনেকে হয়তো জানেন না, জমি জালিয়াতি ও অবৈধ দখলের বিরুদ্ধে আইনি প্রতিকারের সুযোগ রয়েছে। এক্ষেত্রে দেওয়ানি ও ফৌজদারি দুই ধরনের আইনি পদক্ষেপই নেওয়া যায়।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ প্রণয়নের মাধ্যমে জমি জালিয়াতি, অবৈধ দখল ও প্রতারণাসংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের প্রতিকারের জন্য আইনি কাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর আওতায় সংশ্লিষ্ট অপরাধ ও বিরোধের প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।
জাল দলিল ও ভুয়া রেকর্ড তৈরি করলে ব্যবস্থা
অনেক সময় দেখা যায় কেউ কেউ জাল দলিল তৈরি করে, আবার কখনো ভুয়া খতিয়ান বা প্রতারণার মাধ্যমে জমির নামজারি করিয়ে নেয়। এ সমস্ত কাগজের ভিত্তিতে কেউ সম্পত্তির মালিকানা দাবি করলে প্রকৃত মালিক আইনের আশ্রয় নিতে পারেন।
এক্ষেত্রে দেওয়ানি আদালতে মামলা করে জাল দলিল বা অবৈধ হস্তান্তর বাতিলের আবেদন করা যায়। সেইসঙ্গে ভুয়া নামজারি ও রেকর্ডের বৈধতা চ্যালেঞ্জ করে প্রকৃত মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় প্রতিকার চাইতে পারেন।
অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধার করার সুযোগ
জোরপূর্বক কিংবা প্রতারণার মাধ্যমে কারও জমি দখল করলে ভুক্তভোগী আইনি ব্যবস্থা নিতে পারেন। এক্ষেত্রে জমির দখল ফিরে পেতে দেওয়ানি মামলা এবং অপরাধের ধরন অনুসারে ফৌজদারি অভিযোগ দায়ের করার সুযোগ আছে।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ভূমিসংক্রান্ত নির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। জমির মালিকানা, দখলের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অপরাধের প্রমাণের ওপর নির্ভর করছে কোন ধরনের মামলা করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করুন
জমি জালিয়াতি বা বেদখলের খবর জানার পর যত দ্রুত সম্ভব আইনি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দখলদার ভুয়া কাগজপত্র তৈরি কিংবা নিজেদের দখলের পক্ষে বিভিন্ন প্রমাণ দাঁড় করানোর চেষ্টা করতে পারে।
এমন পরিস্থিতিতে জমির মূল দলিল, খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদসহ মালিকানাসংক্রান্ত সব নথি নিরাপদে রাখতে হবে। সম্ভব হলে জাল দলিল বা ভুয়া রেকর্ডের কপি সংরক্ষণ করতে হবে।
এছাড়া জমির প্রকৃত দখল কার কাছে ছিলো এবং সেটা কীভাবে বেদখল করা হয়েছে, তার প্রমাণও গুরুত্বপূর্ণ। মালিকের অজান্তে কোনো নামজারি বা জমি হস্তান্তরের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে আইনি পদক্ষেপ নেওয়া যাবে।
- মামলা করতে যেসব নথি প্রয়োজন
- জমির মূল মালিকানা দলিল ও সংশ্লিষ্ট রেকর্ড
- জাল দলিল বা ভুয়া খতিয়ানের অনুলিপি
- জমির দখল ও বেদখল হওয়ার প্রমাণ
- নামজারি ও ভূমি হস্তান্তরসংক্রান্ত নথি
- জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের পক্ষে অন্যান্য প্রমাণ।
মামলা নিষ্পত্তিতে লাগতে পারে দীর্ঘ সময়
মামলার ধরন, প্রমাণের পরিমাণ, আদালতের কার্যক্রম এবং বিরোধের জটিলতার ওপর নির্ভর করে জমির মালিকানা, জাল দলিল এবং অবৈধ দখলসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
এ ধরনের মামলায় জমির বর্তমান অবস্থা পরিবর্তন ঠেকাতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী আদালতের কাছে জমির ওপর অবৈধ হস্তান্তর বা দখল পরিবর্তন বন্ধ রাখার আবেদনও করা যায়।

জমির মাপের সহজ হিসাব — কাঠা, শতক, বিঘা, একর |
ফসলের মাঠে ইট-পাথরের দখল, কমছে কৃষিজমি 